August 3, 2026, 10:48 am
শিরোনামঃ
ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় চুরির স্বর্ণ স্ত্রীকে উপহার ; দুই ভাই গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুরির অভিযোগে মো. মানিক মোল্যা প্রকাশ মানিক (৪০), মো. ইবাদত মোল্যা (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই। গ্রেপ্তারকৃত মানিক চুরি করা স্বর্ণ উপহার দেন স্ত্রীকে!

গত ২ সেপ্টম্বর রাতে মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার মানিক একজন রিকশাচালক। গত ৩০ আগস্ট দুই যাত্রী নিয়ে কল্যাণপুর বাস স্টেশন যাচ্ছিলেন। ওই যাত্রী রিকশা থেকে নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় রেখে যান। মানিক লাগেজ নিয়ে পালিয়ে যান। প্রথমে সেই ব্যাগ থেকে স্বর্ণ বের করে স্ত্রীকে উপহার দেন। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণ নিয়ে শ্বশুর বাড়ি মাগুরায় চলে যান। আর তার এই কাজে সহযোগিতা করে তারই ভাই ইবাদত। এ জন্য ইবাদতকেও একটি স্বর্ণ দেন তিনি। যাতে ধরা না পরেন এ জন্য মোবাইল ও সিমও পাল্টে ফেলেন তিনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে মানিক ও ইবাদতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

মাগুরা জেলার সদর থানার ওসি মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page