October 13, 2026, 2:11 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা আহাদের পাশে কুষ্টিয়ার কুমারখালীর ইউএনও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে না পারা কুষ্টিয়ার কুমারখালীর শিক্ষার্থী আহাদ ইসলামের পাশে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।

রবিবার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল নিজ কার্যালয়ে ডেকে ওই শিক্ষার্থীর ভর্তির জন্য নগদ অর্থ সাহায্য প্রদান করেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে সার্বিক সহায়তারও আশ্বাস দেন ইউএনও।

উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দিনমজুর আব্দুল্লাহ মন্ডল ও মর্জিনা খাতুনের ছেলে আহাদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সি ইউনিটে ১৫২৭তম স্থান অর্জন করেন। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩১তম এবং গুচ্ছভুক্ত সম্মিলিত মেধাতালিকায় ৬৪.২৫ নম্বর পেয়ে ১০৮১তম হন। এতে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে আহাদের।

জানা গেছে, স্কুলজীবন থেকেই আর্থিক অনটন ছিল আহাদের পরিবারের। তবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তির সুযোগ পেলেও টাকার সেই অভাব ঘিরে ধরে তাকে। এ নিয়ে গণমাধ্যমের সংবাদ দেখে আহাদের পাশে আর্থিক সাহায্য দিলেন ইউএনও।

এ বিষয়ে ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, উপজেলা প্রশাসন সবসময় ভালো কাজের সঙ্গে রয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মেধাবী ছাত্র আহাদকে সহযোগিতা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page