September 6, 2026, 10:24 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২ হাজার ৬০৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩৪ জন মারা গেলেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬০৮ জন। আক্রান্তদের মধ্যে ৮৯২ জন ঢাকার। এক হাজার ৭১৬ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ৮৪৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৯২৮ জন। বাকি চার হাজার ৯১৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন এক লাখ ২০ হাজার ৮২৩ জন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page