August 3, 2026, 11:08 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নিল মাদক বিক্রেতাকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার কয়রা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে রবিউল ইসলাম নামে মাদক বিক্রেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা।

রোববার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে ছিনিয়ে নেওয়া হয়। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিউল ইসলাম ১ নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দা কাদের গাজীর ছেলে।

জানা যায়, রোববার দিনগত রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর কয়রা এলাকায় মাদক বিক্রেতা রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ রবিউলকে আটক করতে সক্ষম হয়। কিন্তু খবর পেয়ে রবিউলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রবিউলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এসব মামলায় তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছে। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। তবে এখনো রবিউলকে গ্রেফতার সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page