August 3, 2026, 11:08 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে নবজাতক চুরি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাতে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিনের নবজাতক চুরি হয়েছে। শিশুটির বাবা হবিগঞ্জ সদরের বাসিন্দা মো. বাবুল মিয়া।

তার নবজাতক মেয়ে নুসরাত জাহান ফাতেমা চুরি হয়েছে জানিয়ে রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে।

পুলিশের কাছে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, বাবুল মিয়া ও তার স্ত্রী শনিবার দিবাগত রাত ২টার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও একুশ দিনের ফাতেমাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মা ভোর ৪ টার দিকে দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন খাটে তার মেয়ে নেই এবং ছাপরা ঘরের জানালা খোলা। এরপর থেকে নবজাতককে খোঁজাখুজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হন।

বাবুল মিয়া জানান,নবজাতক সন্তান হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জানান, অভিযোগ পেয়ে সদর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page