March 17, 2026, 1:03 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের সালথার চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে আগুন ; ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সালথায় একটি চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে অবস্থিত বাংলাদেশ হুংলি লিমিটেড নামক ওই কার্বন ফ্যাক্টরির গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, চায়না কার্বন ফ্যাক্টরির গোডাউনে রক্ষিত পাটকাঠিতে অগ্নিকাণ্ডে বস্তার ভেতরের কার্বন পুরো পুড়ে যায়। তবে, ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক এবং মালিকপক্ষের কোন লোকজন অগ্নিদগ্ধ হয়নি। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফ্যাক্টরিটির মালিকপক্ষের লোকজনের।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরিটির মালিকপক্ষ চায়নার লোকজন। তাদের দাবি, এ অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page