October 3, 2026, 6:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা ; স্বামী পলাতক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশে যাওয়ার টাকা না দেওয়ায় অনামিকা আক্তার আপন (১৮) নামে এক গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় নিহত গৃহবধূর লাশ তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

এর আগে রবিবার বিকালে শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর তিনআনীপাড়া গ্রামে স্বামী মামুন মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি রওশন আরা বেগমকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্বজনরা জানায়, নিহত অনামিকা আক্তার আপন জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া দক্ষিণপাড়া গ্রামের আকিবুর রহমান আকিবের মেয়ে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শ্রীবরদীর তিনআনীপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে মামুন মিয়ার সঙ্গে আপনের বিয়ে হয়। তাদের দাম্পত্যে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য মামুন তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য মামুন তার শ্বশুর-শাশুড়ির কাছে মোটা অংকের টাকা দাবি করে। এই টাকা দিতে অস্বীকার করায় মামুন আপনের ওপর অমানুষিক নির্যাতন চালায়।

সবশেষ রবিবার দুপুরে আপনকে নির্যাতন করার একপর্যায়ে মুখে বিষ ঢেলে দেয় মামুন। পরে তার অবস্থার অবনতি হলে আপনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে দায়িত্বরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আপন। ওই সময় লাশ ফেলে তার স্বামীর বাড়ির লোকজন গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আপনের মা আসনাত বেগম বাদী হয়ে নিহতের স্বামী মামুনসহ চারজনকে আসামিসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আপনের শাশুড়ি রৌশনারা বেগমকে গ্রেপ্তার করে।

আপনের মা আসনাত বেগম বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই তার স্বামী মামুন ও শাশুড়ি রৌশনারাসহ বাড়ির অন্য লোকজন তাকে নির্যাতন করে আসছে। ঘটনার কয়েকদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য কমল দায়িত্ব নিয়ে আমার মেয়েকে নিয়ে যায়। রবিবার নির্যাতন করে তার মুখে বিষ ঢেলে দিয়ে আপনকে হত্যা করা হয়। আমরা এর বিচার চাই।

অন্যদিকে সরেজমিনে আপনের স্বামীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক বলেন, আপনকে নির্যাতনের কিছু তথ্য পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page