March 17, 2026, 1:04 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ; একটি রাউটার কিনেছে এক লাখ ৩৬ হাজার টাকা দিয়ে ; তদন্তে দুদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে এই তদন্ত পরিচালনা করা হয়।

জানা গেছে, এক শিক্ষককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন টেন্ডারে অংশগ্রহণকারী একাধিক ঠিকাদার।

তারা জানান, একটি রাউটারের বাজার দর ৫-৭ হাজার টাকার মধ্যে। অথচ প্রতিষ্ঠানটি রাউটারের ক্রয়মূল্য দেখিয়েছে এক লাখ ৩৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া অপটিকাল ফাইবারের মূল্য তিন লাখ ২০ হাজার, চারটি ডিজিটাল ওয়েটবোর্ডের মূল্য তিন লাখ ৮০ হাজার, ১২টি ডেস্কটপ কম্পিউটারের মূল্য ১৬ লাখ ২০ হাজার, একটি প্রিন্টার ৬০ হাজার টাকাসহ প্রতিটি সরঞ্জামের দাম ১০ থেকে ৯০ গুণ বেশি দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। এদিকে, শুধু অর্থ নয় প্রতিষ্ঠানটির জন্য কেনা বিভিন্ন সরঞ্জামও নিয়ে গেছে।

দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বলেন, দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। পরে সাংবাদিকদের জানানো হবে।

ঠিকাদারদের অভিযোগ, গত কয়েক বছর ধরে পলিটেকনিক ইনস্টিটিউটটির টেন্ডারে আহ্বান করা কাজগুলো সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে উচ্চ দরদাতাকে দেওয়া হয়। সিরিয়ালে প্রথমদিকে থাকা প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page