October 3, 2026, 6:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।

জানা গেছে, ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আশিককে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, আশিক পুলিশের কাছে ৩-৪ জনের নাম বলেছে। আমরা সেই অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page