September 8, 2026, 1:16 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

নড়াইল এসপি অফিস ও থানায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে চেয়ার স্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের এসপি সাদিরা খাতুনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে পুলিশ সুপারের অফিস কক্ষসহ চারটি থানায় পাঁচটি চেয়ার স্থাপন করা হয়েছে। এই চেয়ারগুলো মুক্তিযোদ্ধাদের বসার জন্য সংরক্ষিত থাকবে।

সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী ও সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

এ ধরণের কার্যক্রমে মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইলের পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে প্রশংসনীয় কাজ করেছেন। এর আগে এসপি অফিস এবং নড়াইলের চারটি থানায় এমন চেয়ারের ব্যবস্থা ছিল না।

পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য এসপি অফিসসহ থানাগুলোতে আলাদা চেয়ারের ব্যবস্থা করা হলো। এই চেয়ারগুলো দেখে থানায় আগত জনসাধারণও অনুপ্রাণিত হবেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page