October 3, 2026, 8:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে শ্বশুরবাড়ির পাশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশে গাছের সঙ্গে নাঈম ফকির ওরফে শুক্কুর (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।

নিহত নাঈম তিনি উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমে করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হতো না। বেশি সময় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন।

নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন,’মঙ্গলবার সন্ধ্যায় বউ বিজুরী আক্তার তার ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার আমি বিচার চাই।

জামালপুরের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page