October 3, 2026, 9:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ছদ্মবেশে ২৯ বছর পালিয়ে ছিলেন কুষ্টিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ; অবশেষে র‌্যাবের হাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভাগনের হাতে মামা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান ওরফে রফিক মাতুব্বর (৫৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগে তিনি ২৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১৯৯৪ সালের ৭ জুন আব্দুল মান্নান তার ছোট ভাই মো. নান্নুর সঙ্গে বিবাদে লিপ্ত হন। পরে তার ছোট মামা ওসমান খামারু তাদের ঝগড়া মেটানোর জন্য আসেন। ওসমান আব্দুল মান্নানের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় পরিবারের লোকজন কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা করেন। পরে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গার বাবলাতল এলাকায় নিজের পরিচয় গোপন করে বিয়ে করে বাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page