October 3, 2026, 8:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের ডিবি পরিচয়ে টাকা লুটের ঘটনায় পুলিশ ও সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ দোকানির কাছ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ পুলিশে কর্মরত ছিলেন। অপর একজন মাইটিভির সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান টিটু।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তার ভাতিজা আবিরকে ডিবি লেখা সংবলিত একটি নোয়া গাড়ি থেকে ৭-৮ জন দুর্বৃত্তরা নেমে তাদেরকে এলোপাথারি মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাদের ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী দোকানি। পরে বুধবার মামলা নেয় পুলিশ। এতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে পুলিশ। পরে ওই দুজনকে ঢাকা ও টঙ্গীর মদিনাপাড়া থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের দুজনকে চিহ্নিত করা হয়। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য আজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page