October 3, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর পোল্ট্রি খামারে মাদকের দোকান ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কর্মচারী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে পোল্ট্রি খামারের আড়ালে মাদকের দোকান দিয়ে ব্যবসা করায় রাহাদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কবিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষবাগ গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল পোল্ট্রি খামার থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাহাদুল ইসলাম কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মো. মামুনের ছেলে। তিনি ওই খামারে কর্মচারীর চাকরির আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মাদকসহ খামার কর্মচারী রাহাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page