October 3, 2026, 9:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে চার লাখ ১৫ হাজার মাদক জব্দ করা হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম শরীফ হোসেন ওরফে হামিদুল ও তার স্ত্রী লতা।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, শরিফ-লতা দম্পত্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। শরিফ হোসেনের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তিনি জামিনে বের হয়ে পুনরায় স্ত্রীকে নিয়ে মাদক কারবার শুরু করেছে এমন তথ্যের ভিত্তিতে নতুন বসতি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চার লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page