October 3, 2026, 9:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে আসামি ধরলো র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের ওসমান গণি (৪৬) নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) মামলার ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর নিহত ওসমান গণি নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় একই গ্রামের মো. সাইফুল ইসলামসহ ৫/৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওসমানের ওপর হামলা করে।

হামলাকারীরা তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওসমানের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তী সময়ে ওসমান গণির স্বজনরা এগিয়ে এলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ ঘটনায় নিহতের ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোরের লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব আসামিদের গ্রেফতার উদ্দ্যেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page