October 3, 2026, 9:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা মেরিনার সড়কের এস আলম বাস ডিপো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা পাগলির বিল সিকদার পাড়া গ্রামের মো. মজিবুর রহমান চৌধুরীর ছেলে মো. সোহেল (২৮), চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট জামালপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে পিকআপ চালক শাহ আলম (২৩) এবং একই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে পিকআপ হেলপার মো. আরিফ হোসেন মুন্না (২০)।

এর মধ্যে সোহেল নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় বসবাস করে বলে জানায় পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেরিনার সড়ক এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজকে গ্রেফতার করা হয়।

এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। মূলত তারা চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকা থেকে পাইকারিভাবে কিনে এসব গাঁজা বাকলিয়া এলাকায় খুচরা দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page