August 19, 2026, 7:47 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

বাহরাইনে ইহুদিবাদী দূতাবাস খোলা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ

শেখ ইসা কাসেম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাহরাইনের ইসলামি আন্দোলনের নেতা বলেছেন, মানামায় ইসরাইলি দূতাবাস খোলা ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে সহযোগিতা করার শামিল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গত সোমবার বাহরাইন সফরকালে সেদেশের রাজধানী মানামায় ইসরাইলি দূতাবাস উদ্বোধন করেন।

বাহরাইন মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা শেখ ইসা কাসেম আজ (শনিবার) এক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেছেন, বাহরাইনে ইহুদিবাদী দূতাবাস খোলা স্রষ্টা, ইসলামের নবী এবং বিশ্বের সমস্ত মুসলমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ।

শেখ কাসিম বলেন: আল্লাহর সাথে যুদ্ধ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর বিরুদ্ধে বিশ্বাসীদের মোকাবেলা করতে হবে যেন মিথ্যার ওপর সত্য বিজয়ী হয় এবং ইসলাম ধর্ম সুরক্ষিত হয়। কোহেনের বাহরাইন সফরের বিরুদ্ধে বাহরাইনের জনগণসহ ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

এর আগেও বাহরাইনের জনগণ ইহুদিবাদী ইসরাইলের পতাকা পুড়িয়ে আলে-খলিফা সরকার ও তেল আবিব সরকারের মধ্যে সমঝোতার বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page