August 3, 2026, 1:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে ঘুমন্ত স্ত্রীর মাথায় শিল দিয়ে আঘাত করে মেরে ফেললো স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

জাহিদুল ইসলাম উকিয়ারা গ্রামের মোহাম্মদ আখের আলীর ছেলে। তিনি জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। নিহতের তাসলিমা বেগম ওই গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। তাদের চার ও দেড় বছরের দুই ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উকিয়ারা গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের তাসলিমা বেগমের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। সাংসারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সাড়ে ১০টার দিকে জাহিদুল ইসলাম তার ঘুমন্ত স্ত্রী তাসলিমা বেগমের মাথায় শিল দিয়ে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এ ঘটনা শুনার পর পরই আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাহিদুল ইসলামকে আটক করি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page