April 1, 2026, 9:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বন্ধ থাকা বেসরকারি পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে  সড়ক অবরোধ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্ধ থাকা বেসরকারি পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রোববার (১০ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে।

পাটকল শ্রমিকরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিয়েছেন। কিন্তু শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। যার কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

শ্রমিক নেতারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধের আগ পর্যন্ত মিল থেকে কোনো মালামাল বের হবে না। তারপরও মিলের মালামাল রাতের অন্ধকারে বের করা হচ্ছে। মহসেন জুটমিলের শ্রমিকরা ৯ বছর অতিবাহিত হলেও তাদের চূড়ান্ত পাওনা আজও পায়নি। শিরোমণি হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক নেতা মোস্তাফিজের নামে মিথ্যা মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। সোনালী, এ্যাজাক্স ও আফিল জুটমিলের শ্রমিকদের একই অবস্থা। মিলমালিকরা মিল দেখিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে আসেন, সেই টাকা অন্য খাতে ব্যয় করেন। আর শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে রাজপথে নামতে হচ্ছে। শ্রমিকরা ধুঁকে ধুঁকে না মরার চেয়ে একবারেই মরতে চাই। এ সময় বিভিন্ন মিল মালিকের সঙ্গে কিছু শ্রমিক নেতারা আঁতাত করে চলছেন অভিযোগ তুলে তাদের তীব্র সমালোচনা করেন বক্তারা। এছাড়া শ্রমিক ঠকানো মালিকদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ সময় চলতি সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমস্যা সমাধান করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়ী গেটে রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

এর আগে সকাল থেকে বিভিন্ন জুটমিলের শ্রমিকরা ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে জড়ো হতে থাকে, সকাল ১০টায় মিছিল সহকারে জনতা মার্কেট থেকে ফুলবাড়ীগেট রেললাইনের ওপর অবস্থান করে শ্রমিকরা। সেখানে এক ঘণ্টা অবস্থান শেষে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটের জনতা মার্কেটের সামনে রাজপথ অবরোধ করে শ্রমিকরা। কিছুসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সেখানেই বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কারি আসহাব উদ্দীন, লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও মো. বাবুল হোসেন প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page