July 24, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সরকারী জমিতে নির্মাণ করা হচ্ছে দোকান ঘর

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী বাজারে সরকারী জমিতে নির্মাণ করা হচ্ছে দোকান ঘর। অভিযোগ উঠেছে আমির হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী জমি দখল করে নিজেই দোকান ঘর নির্মাণ করছেন।

সরজমিনে গিয়ে দেখে যায়, ৭৮নং ঘুগরী কাগমারী মৌজার ১১২৮ নং দাগে ঘুগরী বাজারে ২০ বর্গমিটার জমিতে আমির হোসেন পাকা দোকান ঘর নির্মাণ করছেন। যা সরকারী নিয়ম বহিভূত। সরকারী জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না এমন নিয়ম থাকলেও আমির হোসেন সরকারী আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

ঘুগরী বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন, সে কাউকে কিছু না জানিয়ে সরকারী জমিতে পাকা দোকার ঘর নির্মাণ করছেন। তিনি আলো বলেন ঘর তৈরির বিষয়টি জানান পর আমরা বাজার কমিটির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের নায়েব ও উপজেলা ভূমি কর্মকর্তাকে জানিয়েছি।

সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মাণের বিষয়ে আমির হোসেন বলেন, এখানে আগেও আমার দোকান ঘর ছিলো। পরে ডিসিআর কেটে এনে আমি পাকা দোকান ঘর নির্মাণ করছি।

মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ সাওন বলেন বিষয়টি আমি খোজ-খবর নিয়ে দেখছি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page