October 23, 2026, 10:39 pm
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

সরকারি চাকুরি না পেয়ে সবজি বিক্রি করেন চট্টগ্রামের ছাত্রলীগ নেতা পারভেজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পড়ালেখা শেষ করে এ পর্যন্ত ২৫টির বেশি সরকারি চাকুরিতে আবেদন করেছেন। তবে চাকুরি হয়নি। শেষমেশ চাকুরি না পেয়ে বাজারে সবজি বিক্রি করাকে পেশা হিসেবে নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-নাট্যবিতর্ক বিষয়ক সম্পাদক রবিউল হোসাইন পারভেজ।

রোববার (১০ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা বাজারের সবজি মার্কেটে গিয়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে তাকেও সবজি বিক্রি করতে দেখা যায়।

পারভেজ মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা বিশ্ব দরবার এলাকার ইলিয়াছ মাস্টার বাড়ির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলামের ছেলে। চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

খোঁজ নিয়ে জানা গেছে, পারভেজ ২০০৩-২০০৪ সালে বিশ্ব দরবার বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর মরহুম এম রিদোয়ান কবির মিয়া সাবের হাত ধরে ২০০৮ সাল থেকে পুরোদস্তুর ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ থেকে হিসাব বিজ্ঞানে ২০২১ সালে মাস্টার্স পাস করেন পারভেজ।

ছাত্রলীগ নেতা রবিউল হোসেন পারভেজ বলেন, ‘ছাত্রলীগকে ভালোবেসে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। ২০১১ সালে তৎকালীন মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নবী উল্লাহ ও সাধারণ সম্পাদক ইফতেখার রাসেল ভাই সম্মেলনের মাধ্যমে আমাকে ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ঘোষণা করেন। এরপর থেকে পুরোদস্তর ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছি।’

পারভেজ বলেন, পড়ালেখা শেষ করে এ পর্যন্ত ২৫টির মতো সরকারি চাকরীতে আবেদন করেছি। লিখিত পরীক্ষায় টিকলেও টাকার জন্য আর হয়নি। সবশেষ গত শুক্রবার ঢাকায় একটি চাকরির লিখিত পরীক্ষা ছিল, কিন্তু টাকার জন্য যেতে পারিনি। কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সবজি দোকানে বসে ব্যবসা করে যাচ্ছি।’

সবজি বিক্রি করায় অনেকে গালমন্দ করেন বলে জানান ছাত্রলীগের এ নেতা। তিনি বলেন, ‘যারা গালমন্দ করেন তারা তো আমাকে এক টাকা দিয়ে সহযোগিতা করেননি। ব্যবসা হালাল জিনিস তাই এখন ব্যবসায় সময় দিচ্ছি। সবজি ব্যবসা না করে অন্য কোনো দোকান দিতে গেলে কমপক্ষে ৫-৭ লাখ টাকার প্রয়োজন। আমার পরিবারের কাছে এতো টাকা নেই।’

মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নবী উল্লাহ বলেন, ‘পারভেজ সরকারি চাকরি না পেয়ে পারিবারিক ব্যবসায় জড়িত হয়েছেন, এটা বর্তমান ছাত্রলীগ কর্মীদের জন্য অনুকরণীয়। আমাদের আওয়ামী লীগের লিডারদের কাছে আবেদন করবো, পারভেজের জন্য যেন তারা একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন।’

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, ‘পারভেজ জেলা ছাত্রলীগের উপ-নাট্যবিতর্ক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। থানা আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে খুব শিগগির তার একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে বলে আশা করছি।’

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page