October 29, 2026, 6:42 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গত অর্থবছরে বিদেশ গেছেন ১১ লাখ ২৬ হাজার কর্মী : জাতীয় সংসদে প্রবাসি কল্যাণ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ সংখ্যক, ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান জনশক্তি রফতানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকং-এর সঙ্গে চুক্তি/সমঝোতা স্মারক রয়েছে। দেশগুলো হলো, কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, ইউএই,সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস এবং জাপান।

ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রুমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে চুক্তি/সমঝোতা স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page