June 19, 2026, 8:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় প্রতিবেশী আবীরের মৃত্যুদণ্ড জনগণের ভালোবাসা বড় শক্তি ; নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা করলেন স্পিকার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই : সেতুমন্ত্রী নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান প্রাথমিক আলোচনা হবে সুইজারল্যান্ডে
এইমাত্রপাওয়াঃ

রূপপুর মরমাণু বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে এলো জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ জাহাজ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দরের আট নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এ জাহাজে রাশিয়া থেকে তিন হাজার ২৪৩ দশমিক তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মালামাল নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসীম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে তিন হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে। দুপুরে বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেন। চার দিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়ক পথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া’য় এক হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আসে।

এর আগে ১১ জুলাই ‘এমভি মার্গারেট’, একই মাসে ‘এমভি লিবার্টি হারভেস্ট’, ২৯ মে ‘এমভি আনকা স্কাই’, ৬ মে ‘এমভি আনকা সান’ এবং ২৫ এপ্রিল ‘এমভি ইয়ামাল অরলান’ জাহাজ সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। সেসব পণ্য ইতোমধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page