September 17, 2026, 6:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে।

আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় পায়রা চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে । এরপর শহরের মুজিব চত্বর ঘুরে আবারো একই স্থানে এসে সমাবেশে করে । এ সময় তারা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড বহন করে।

শিক্ষার্থী খাইরুল সরদার, রুবাইয়া নাজনীন রিপা ও সুইটি খাতুন বলেন, স্বাস্থ্য খাতে আজও বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)। ওই পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান বাস্তবায়ন হচ্ছে না। দেশে অন্য সব ডিপ্লোমা সেক্টরের প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page