July 21, 2026, 1:39 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানে নারীরা ইসলামিক পোশাকের নির্দিষ্ট বিধান না মানলে ভোগ করতে হবে ১০ বছরের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারীরা ইসলামিক পোশাকের নির্দিষ্ট বিধান না মানলে পেতে হবে কঠোর শাস্তি। বুধবার এমন আইন পাস করেছেন ইরানের আইন প্রনণেতারা। এই শাস্তির মেয়াদ হতে পারে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত। খবর এএফপির।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সংসদ তিন বছরের ট্রায়াল সময়ের জন্য ‘হিজাব ও সতীত্বের সংস্কৃতির জন্য সমর্থন’ বিল অনুমোদন করেছে।

নতুন পাস হওয়া খসড়া আইনে বলা হয়েছে, ‘বিদেশি বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

বিলটির এখনও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায়।

ইরানের নারীরা গত বছরের গণবিক্ষোভের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর ড্রেস কোড ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করছে। তারা মাথা না ঢেকে এবং শালীন পোশাক না পরেই চলাফেরা করছে।

২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পরে এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আমিনিকে ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ শত শত লোক নিহত হয়েছে এবং কর্মকর্তারা এটিকে বিদেশি প্ররোচিত ‘দাঙ্গা’ বলে আখ্যা দিয়ে হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে মহিলাদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ এবং পুলিশ টহল সাম্প্রতিক মাসগুলোতে পোশাক কোড লঙ্ঘনকারী নারী এবং ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে৷

কিছু কিছু ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং লঙ্ঘনকারীদের সনাক্তের জন্য পাবলিক প্লেসগুলোতে নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page