May 30, 2026, 8:00 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

ভিনগ্রহের প্রাণীর জোড়া কঙ্কাল পরীক্ষা করে যা পাওয়া গেল

ভিনগ্রহের প্রাণীর জোড়া কঙ্কাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর এক সাংবাদিক। এসব কঙ্কালের পরীক্ষা চালিয়েছেন মেক্সিকোর গবেষকরা। জাইম মাউসন নামের মেক্সিকান ওই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে এ পরীক্ষাটি লাইভ সম্প্রচারিত হয়েছে। গবেষকরা জানান, কৃত্রিমভাবে এই কঙ্কাল তৈরির কোনো প্রমাণ তাঁরা পাননি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুটি কঙ্কালের ওপর বেশ কয়েকবার পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত মেক্সিকোর নৌবাহিনীর হেলথ সায়েন্সেস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হোসে জালসে বেনিতেজ ঘোষণা দেন যে, কঙ্কালগুলো মানব তৈরি কোন বস্তু দিয়ে তৈরি হয়নি। আর এগুলো একক কঙ্কাল। কঙ্কালগুলোর হাতে তিনটি করে আঙুল আছে। এদের মধ্যে একটি নারী, যার ভেতর ডিমও আছে। বেনিতেজ আরও জানান, এই কঙ্কালগুলো একসময় জীবিত ছিল। আর এদের বয়স প্রায় এক হাজার বছর।

মাউসন জানান, এই কঙ্কাল পৃথিবীর কোনো প্রাণীর নয়। এগুলো বিশ্বের অন্য কোন প্রজাতির সঙ্গে সম্পর্কিত নয়। এগুলো নিয়ে যে কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠান গবেষণা করতে পারে।  এই কঙ্কালগুলো ২০১৭ সালে পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছে পান সাংবাদিক মাউসন। তিনি আরও দাবি করেছিলেন যে, পৃথিবীর কোনো প্রজাতির সঙ্গে এই দুই মৃতদেহের কোনও সম্পর্ক নেই।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page