August 16, 2026, 8:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

আরও ৬ প্রতিষ্ঠানকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দিল বা‌ণিজ‌্য মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরও ৬টি প্রতিষ্ঠানকে ১ কো‌টি ক‌রে ছয় কো‌টি ডিম আমদানির অনুম‌তি দি‌য়ে‌ছে সরকার।বৃহস্প‌তিবার বা‌ণিজ‌্য মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে।

সূত্র জানিয়েছে, বা‌ণিজ‌্য মন্ত্রণালয় থেকে নতুন করে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুল ট্রেডার্স। এসব প্রতিষ্ঠান এক কো‌টি করে ডিম আমদানি করবে। ডি‌মের দাম নিয়ন্ত্রণের বাইরে চ‌লে যাওয়ায় ১৭ সেপ্টেম্বর ৪টি প্রতিষ্ঠানকে চার কো‌টি ডিম আমদা‌নির অনুম‌তি দেয় বা‌ণিজ‌্য মন্ত্রণালয়।

তখন মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এরপরও দাম কমেনি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয়েছে ২৩৩৮ কোটি আর চাহিদা ছিল ১৮০৬ কোটি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page