June 16, 2026, 8:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দেড়শ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ ; অবরুদ্ধ ২০০ পরিবার ঝিনাইদহের মহেশপুরে সালিশের টাকা নিয়ে ফেরার পথে হামলা ; ৭০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই মাগুরায় কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি ; ক্ষতি সাড়ে ৫ লাখ টাকার বেশি একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে : মির্জা ফখরুল শেষ পর্যায়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আমি তা প্রত্যাখ্যান করেছি‌ : তথ্য উপদেষ্টা আশুরার মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি লালমনিরহাটে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ১ জন নিহত নেতানিয়াহুকে লাঠি ও পাথর মেরে বিতাড়নের ডাক দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাবদ বাংলাদেশ ও মিয়ানমারকে সাড়ে ১১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমার, বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অতিরিক্ত ১১ কোটি ৬০ লাখ ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা বলেছেন।

ব্লিনকেন বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলে সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তা ২.২ বিলিয়ন ডলারেরও বেশি।

এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন আরেকটি সহায়তা প্যাকেজ ঘোষণা দেয় যুক্তরাজ্য। শরণার্থীদের জন্য ৩০ লাখ পাউন্ড অর্থাৎ ৩৭ লাখ মার্কিন ডলার নতুন তহবিল ঘোষণা করেছে দেশটি।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার ও বঙ্গোপসাগরের ভাসানচরে ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিম উপকূলের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে বেশিরভাগ মুসলিম শরণার্থী পালিয়ে যায়।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page