October 10, 2026, 7:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চতুর্থবারের মতো এ্যাওয়ার্ড পেলেন ঝিনাইদহের আলোকিত নারী চিকিৎসক শামীমা সুলতানা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : চিকিৎসা সেবা ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহের আলোকিত নারী চিকিৎসক ডাঃ শামীমা সুলতানাকে কবি সুকান্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল ঢাকার সেগুন বাগিচার শিশু কল্যান পরিষদ মিলনায়তনে এই সম্মাননা পদক প্রদান করা হয়। এ সময় কবি সুকান্ত স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট কাজী জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক এবিএম লিটন ও মহিলা বিষয়ক সম্পাদক জয়া চৌধুরী উপস্থিত ছিলেন। এই নিয়ে ঝিনাইদহের এই গুনি চিকিৎসক চারবার বিভিন্ন পদক ও এ্যাওয়ার্ডে ভুষিত হলেন। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, ২০১১ সালে ডাঃ শামীমা সুলতানা ইওসি কাজের জন্য প্রথম এওয়ার্ড পান। এরপর ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে রতœগর্ভা মা হিসেবে স্বংবর্ধনা প্রদান করে ক্রেস্ট দেয়া হয়। ২০২৩ সালের প্রথম দিকে বিশ^ নারী দিবসে ঢাকার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন আইডিবি ভবনে ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল তাকে আলোকিত নারী হিসেবে মাদার তেরেসা গোল্ড এ্যাওয়ার্ড পদকে ভুষিত করে। ৩৮ বছর চিকিৎসা জীবনে ডাঃ শামীমা সুলতানার এই প্রাপ্তি ঝিনাইদহবাসির জন্য গৌরবময় খ্যাতি বয়ে এনেছে। তথ্য নিয়ে জানা যায়, সিনিয়র কনসালট্যান্ট গাইনী এন্ড অবস ডাঃ শামীমা সুলতানা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ১৯৮৩ সালে চাকরী জীবন শুরু করেন। শুরু থেকে তিনি নিজেকে জনসেবায় আত্মনিয়োগ করেন। ডাঃ শামীমা সুনামের সাথে ঝিনাইদহ সদর হাসপাতাল, গোপালগঞ্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। তার স্বামী ডাঃ সিদ্দিকুল ইসলামও একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন। ২০১৭ সালে জেলার এই নারী চিকিৎসক অবসরে গ্রহন করে নিজের নামের ক্লিনিকে নিষ্ঠার সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। একের পর এক তার এই সাফল্যে ঝিনাইদহবাসী গর্বিত। তার এ অর্জনে জেলায় কমর্রত চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page