October 17, 2026, 8:06 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল হোসেন বিকালে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট করে দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এঘটনা ঘটে। এ্যাম্বুলেন্সে আছি জানিয়ে এর বেশি বলতে পারেননি তিনি।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামরার সাথে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page