August 19, 2026, 4:59 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

অলিম্পিক গেমসে হিজাব নিষিদ্ধ করায় ফ্রান্সকে তিরস্কার করল জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেইমসে ফ্রান্সের নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণায় ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার অফিসের নারী মুখপাত্র মারতা হারতাদো গতকাল (মঙ্গলবার) জেনেভায় সাংবাদিকদের বলেন, “একজন নারী কী পরবেন, আর কী করবেন না সে সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেয়া কারোরই উচিত নয়।”

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা গত রোববার ফরাসি নারীদের অলিম্পিক গেইমসে হিজাব পরা নিষিদ্ধ করেন। তিনি বলেন, অলিম্পিক গেইমস চলাকালীন হিজাব পরলে তার মধ্য দিয়ে মূলত ধর্মীয় প্রতীক ফুটে ওঠে এবং ফ্রান্স ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বলে মনে হয়।

ফরাসি মন্ত্রী বলেন, “ধর্ম বা বিশ্বাসের অভিব্যক্তির ওপর বিধিনিষেধ, যেমন পোশাক পছন্দ বাস্তব কিছু পরিস্থিতিতে গ্রহণযোগ্য।” মুসলিম ক্রীড়াবিদদের ড্রেস কোড পালন করার অনুমতি দেয়া ‘বৈষম্যমূলক চর্চা’ বলেও তিনি দাবি করেন।

ফ্রান্স ২০১০ সালে নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে। এছাড়া, গত জুন মাসে দেশের কাউন্সিল অফ স্টেট নারী ফুটবলারদেরকে হিজাব পরা নিষিদ্ধ করে। পাশাপাশি গত মাসে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বলেছেন, সারা দেশের স্কুলগুলোতে আবায়া পরা নিষিদ্ধ করা হবে। এছাড়া ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসারে, স্কুলসহ দেশের সরকারি ভবনে হিজাব পরা নিষিদ্ধ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page