April 22, 2026, 8:27 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘বিদেশিরা বর্তমান সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না’- বিএনপি নেতাদের এমন মন্তব্য গুজব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে আয়োজিত মতবিনিময় ও কর্মশালায় তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘বিদেশিদের একটাই চাওয়া- তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘প্রধান বিরোধীদল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে তাদের কাছে উন্নয়নের চিত্র পৌঁছাতে হবে। এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেবে না, তাদের কাছেও যেতে হবে।’

দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত বলেও অভিমত ব্যক্ত করেন ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page