October 17, 2026, 8:43 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন-রাশিয়া আলোচনায় এখন মাত্র একটি বিষয় বাকি : মার্কিন বিশেষ দূত উইটকফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়া সফরের আগে  জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় বাকি আছে।

সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশিই অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে সংকুচিত করেছি, এবং আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি।

উইটকফ জানান, তারা রাশিয়ার রাজধানীতে রাত কাটাবেন না এবং সরাসরি আবুধাবি যাবেন, যেখানে ‘সামরিক থেকে সামরিক’ কাজের গ্রুপে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের সময় উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ডাভোসে সাক্ষাৎ করবেন।

ট্রাম্প বুধবার পুনর্ব্যক্ত করেছেন যে তিনি বিশ্বাস করেন, পুতিন ও জেলেনস্কি চুক্তির খুব কাছে পৌঁছেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page