October 16, 2026, 12:53 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

গ্রিসে ১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়ার পাল টালমাটাল ; চাষির মাথায় হাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছিল ভেড়ার পাল। এক পর্যায়ে তারা না বুঝেই হামলে পড়ে গাঁজার ক্ষেতে। প্রায় ১০০ কেজি গাঁজা খেয়ে টালমাটাল হয়ে পড়ে ভেড়াগুলো। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ গ্রিসের থেসালিতে।

দাবানলের পর বন্যায় বিপর্যস্ত হয় গ্রিস। বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল।

গ্রিসের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাঁজা ক্ষেতের বিরাট অংশ খেয়ে ফেলেছে ভেড়ার পালটি। এরপর শুরু করে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।

ক্ষেতের মালিক বলেন, আমি হাসবো নাকি কাঁদবো আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝতে পারছি না আসলেই আমার কী বলা উচিত।

একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার ক্ষেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page