October 13, 2026, 12:10 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বরগুনার পায়রা নদীতে ধরা পড়লো ১৩ কেজি ওজনের পাঙ্গাস ; ১০ হাজার টাকায় বিক্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার তালতলীর পায়রা নদীতে সালাম তালুকদার নামের এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পরে তিনি মাছটি তালতলী মাছ বাজারের আড়তদার আল আমিনের কাছে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে পায়রা নদীতে জেলে সালাম তালুকদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, উপজেলার পায়রা নদীতে জাল বেয়েই আমার ৫ জনের সংসার চলছে সালাম তালুকদারের। এখন নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙ্গাস মাছও ধরা পড়ছে। তবে অন্যান্য দিনে ধরা পড়া পাঙ্গাসের সাইজের তুলনায় এই মাছটি অনেক বড় ছিল। এটি ভালো দামে বিক্রি করতে পেরে খুশি তিনি।

মাছটির ক্রেতা আল আমিন হাওলাদার বলেন, আড়তে প্রতিদিনই ইলিশ, পাঙ্গাস, আইর, বাঘাআইর, পোয়া, চিংড়ি ও রিডাসহ নানা প্রজাতির মাছ নিয়ে আসেন জেলেরা। আমি সবসময়ই বড় সাইজের মাছগুলো কিনে থাকি। এবার ১৩ কেজি ওজনের পাঙ্গাসটি প্রতি কেজি ৮০০ টাকা করে ১০ হাজার ৪০০ টাকা দিয়ে কিনেছি। মাছটি আমি আরও ভালো দামে বিক্রির চেষ্টা করবো।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page