September 8, 2026, 6:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টানা বর্ষণে বন্যার সৃষ্টি ; জরুরি অবস্থা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বড় একটি অংশ ডুবেছে। দেখা দিয়েছে বন্যা।

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বৃষ্টি না কমায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউ ইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে গেছে। ফুটপাত তলিয়ে গেছে। বৃষ্টি কমছে না বলে পানি নামতে পারছে না।

ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটনের সড়কে অনেক গাড়ি পানিতে আটকা পড়ে থাকতে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেচারি ইসকল বলেন, গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গত দুই বছরের মধ্যে গতকাল ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন। এই পরিস্থিতি আবহাওয়ার প্রতি নিবিড় মনোযোগ দেওয়া এবং আবহাওয়া সম্পর্কে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়। বিষয়টি এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে গতকাল নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি বলেন, টানা বৃষ্টিপাতের কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এর আগে নিউইয়র্ক ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল। সেসময় প্রবল ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়। নিউইয়র্কের অনেক ভবনের বেজমেন্ট এই বন্যায় ডুবে যায়। পাশাপাশি ১৩ জন শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page