July 9, 2026, 1:33 pm
শিরোনামঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মালদ্বীপের প্রেসিডেন্ট হলেন ‘চীনপন্থী’ মোহাম্মদ মুইজ্জু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোটে (রান অফ) ভারতপন্থী ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের নির্বাচন কমিশনও মুইজ্জুর জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫৮৬ ব্যালট বাক্সের ভোট গণনা করে জানা গেছে যে মোহাম্মদ মুইজ্জু ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

প্রগতিশীল জোটের ৪৫ বছর বয়সী মুইজ্জুর রয়েছে চীনের সঙ্গে সুসম্পর্ক। তার ক্ষমতায় আসায় অঞ্চলটিতে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মুইজ্জু।

রাজধানী মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু তার প্রচারণার সময় জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page