March 15, 2026, 1:24 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ভূ-রাজনৈতিক উত্তেজনা জলবায়ু কার্যক্রমের জন্যে বড় হুমকি : আইইএ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াই এগিয়ে নিতে দেশগুলিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা একপাশে রেখে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার জন্য লড়াই করতে হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল কোপ২৮ সম্মেলনের আগে মাদ্রিদে একটি আন্তর্জাতিক জলবায়ু এবং জালানি সমাবেশে সোমবার এ কথা বলেছেন।
বিশ্বের প্রায় ৪০ মন্ত্রী এবং শীর্ষ জালানি ও পরিবেশ বিষয়ক নেতাদের এই সমাবেশে তিনি আরো বলেছেন, ২০১৫ সালে প্যারিস সম্মেলনে সম্মত হওয়া ১.৫ ডিগ্রী সেলসিয়াস লক্ষ্যমাত্রা এখনও নাগালের মধ্যে রয়েছে। তবে তা অনেক চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিশ্বের ভূ-রাজনৈতিক বিভাজন। আমরা যে পদক্ষেপগুলি নেওয়ার আশা করছি তার জন্য ভূ-রাজনৈতিক বিভাজন অন্যতম মূল প্রতিবন্ধকতা।
তিনি বলেন, যদিও প্রযুক্তি ও স্বচ্ছ জালানিতে বিনিয়োগের মাত্রা বেগবান, তবে তা যথেষ্ট নয়। আন্তর্জাতিক সহযোগিতার অভাব একটি প্রধান সমস্যা। আমাদের ভূ-রাজনৈতিক উত্তেজনাগুলিকে এক পাশে রাখার উপায় খুঁজে বের করতে হবে। তিনি এই ইস্যুতে সোচ্চার হতে দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের কোপ ২৮ জলবায়ু সম্মেলন ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিশে^র বৃহৎ তেল উৎপাদনকারী দেশ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনেবিশ্বের জালানি ভবিষ্যত ইস্যুটি প্রাধান্য পাবে।
সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার কারণে আশংকা করা হচ্ছে ভূ-রাজনৈতিক ইস্যু জলবায়ু সংকট বিষয়কে নিচে ঠেলে দেবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page