November 25, 2026, 3:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীন কানেকশানে ভারতের নিউজ ক্লিকের সম্পাদক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ক্লিকের সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। চীনা অর্থায়নের অভিযোগে সন্ত্রাস দমন আইনে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে ওই পোর্টালের সাংবাদিক ও নিয়মিত লেখকদের বাড়িতে তল্লাশি অভিযান চলে।

এ বিষয়ে সকাল থেকে ৩০টিরও বেশি জায়গায় ৩৭ পুরুষ ও ৯ জন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতীয় সময় রাত সাড়ে আটটার দিকে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হলেও পোর্টালটির সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও আরও এক কর্মীকে ছাড়া হয়নি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই রাত নয়টার দিকে নিশ্চিত করে যে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

সাংবাদিক অভিসার শর্মা মঙ্গলবার সকালে প্রথম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, তার বাড়িতে পুলিশ এসেছে। রাত নয়টার দিকে আবারও তিনি লেখেন, ‘সারাদিন দিল্লি পুলিশের বিশেষ সেলের জিজ্ঞাসাবাদের পরে আমি বাড়ি ফিরলাম। প্রতিটা প্রশ্নের জবাব দেওয়া হবে। ভয়ের কিছু নেই। যারা ক্ষমতায় আছে, বিশেষ করে যারা সাধারণ প্রশ্নকেও ভয় পায়, তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন তুলতেই থাকব। কোনো মূল্যেই পিছিয়ে আসার প্রশ্ন নেই।’

সংবাদমাধ্যমটিতে সরকারের বিভিন্ন নীতি ও কাজকর্ম নিয়ে নিয়মিত প্রশ্ন তোলা হয়। সেখানে যারা নিয়মিত লেখালেখি করেন, তাদের বড় একটি অংশই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সমালোচক হিসেবে পরিচিত।

তবে সাম্প্রতিক তল্লাশি ও গ্রেপ্তারির সঙ্গে পোর্টালটিতে চীনা অর্থায়নের অভিযোগের যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে।

সকাল থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানের বিরুদ্ধে দিল্লি, বিহারসহ নানা জায়গায় সাংবাদিক ও সমাজকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। এ অভিযানকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছে বিক্ষোভকারী ও বিরোধী রাজনৈতিক দলগুলো।

চলতি বছরের আগস্টে নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, অন্য একাধিক গণমাধ্যমের সঙ্গে ‘নিউজ ক্লিক’-এ ঘুরপথে চীনা অর্থায়ন হয়ে থাকে। তারপরেই ভারতীয় সরকার বিষয়টি নিয়ে সরব হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page