August 4, 2026, 5:07 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

খুলনা মেডিক্যালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জন ডেঙ্গু রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত তিন জন হলেন– যশোরের কেশবপুরের বুড়িহাটি গ্রামের শাহাজাহান (৪০), নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামের আরিফা (৩৫) এবং বাগেরহাটের লিলি (২৭)।

আরএমও জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন আর ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের এ পর্যন্ত খুমেক হাসপাতালে ২ হাজার ২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর মারা গেছেন ১৬ জন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page