September 30, 2026, 12:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দেশে ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ৮০০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০৪ জন ও ঢাকার বাইরের এক হাজার ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন ও ঢাকার বাইরের আটজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৯৯৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩১ হাজার ৬৬৭ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ আট হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩ হাজার ৫৭০ জন এবং ঢাকার বাইরের এক লাখ ২৫ হাজার ১০৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আট হাজার ৯২১ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৭৫২ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৬৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page