September 30, 2026, 6:38 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোয় বাস খাদে পড়ে নিহত ১৬ অভিবাসনপ্রত্যাশী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭ জন। হতাহতদের সবাই ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা লোকজন।

ওয়াক্সাকা প্রদেশের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রথম দিকে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা ১৮ জন; পরে অবশ্য তা সংশোধন করা হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়াক্সাকা প্রদেশের বেসামরিক সুরক্ষা বিভাগ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেসব ছবি বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রবেশের লক্ষ্য নিয়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে বাস, ট্রাক ও মালবাহী ট্রেনে চেপে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আসছেন মেক্সিকোতে। মেক্সিকোকে এক্ষেত্রে করিডোর হিসেবে ব্যবহার করছেন তারা।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না। প্রতিদিনই বাড়ছে অভিবাসনপ্রত্যাশীদের চাপ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page