July 22, 2026, 11:37 am
শিরোনামঃ
খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা তুফান অভিযান : ব্যাপক ইসরাইলি হতাহত ; সাড়ে ৭ শ’র বেশি নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আল-আকসা তুফান অভিযানে সাড়ে ৭ শ’র বেশি ইসরাইলি নিখোঁজ রয়েছে। ইহুদিবাদী মিডিয়া জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।

অপরদিকে ফিলিস্তিন আল-ইয়াওম ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে আল-আকসা তুফান অভিযানে শতাধিক ইহুদিবাদী সেনা আটক হয়েছে। গাজায় কারাবন্দী ওই গ্রেফতারকৃতদের মধ্যে পদস্থ সেনা কর্মকর্তাসহ কয়েকজন বেসামরিক ইসরাইলিও রয়েছে।

ফিলিস্তিন আলইয়াওম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাহ আজ (রবিবার) সকালে ঘোষণা করেছেন ইসরায়েলি বন্দীদের সংখ্যা বেনিয়ামিন নেতানিয়াহুর কল্পনার চেয়েও অনেক বেশি।

ইহুদিবাদী মিডিয়ার রিপোর্ট অনুযায়ীই আল-আকসা তুফান অভিযানে অন্তত ৩৫০ ইসরাইলি নিহত এবং ১ হাজার ৮০০ জনেরও বেশি ইসরাইলি আহত হয়েছে। আহতদের মধ্যে ২শ ৮৫ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের নিহত সেনাদের মধ্যে নাহাল ব্রিগেডের কমান্ডার, কমিউনিকেশন ব্যাটালিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার, মাজলান ইউনিটসহ আরও দুই কমান্ডারও রয়েছে।

ইহুদিবাদী টিভি চ্যানেল-১৩ গাজার আশেপাশে প্রতিরোধ বাহিনীর হাতে ২৬ ইসরাইলি সৈন্য ও অফিসার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিলিস্তিনি সূত্র এই সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page