September 3, 2026, 7:56 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

চলতি আমন মৌসুমে ৩০ টাকা দরে ধান ও ৪৪ টাকা দরে চাল কিনবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধান ও চালের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি মৌসুমে ৪ লাখ টন সিদ্ধ ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এসবের মধ্যে সাধারণ চালের দাম কেজিতে ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা আর ধানের দাম ৩০ টাকা কেজি ধরা হয়েছে।

তিনি বলেন, এছাড়া আমদানির আরও সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে আছে।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আলু ও পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে আমাদের দুর্বলতা আছে। তবে সার্বিক মূল্য নিয়ন্ত্রণে সফলতাও রয়েছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা মোটেও হাল ছেড়ে দেইনি।

তিনি বলেন, আলুর ঠিকঠাক সরবরাহে কোল্ড স্টোরেজ মালিকরা সহযোগিতা করছেন না। ব্যবসায়ীদের অতিমুনাফার প্রবণতা বাজার অস্থিতিশীল করতে ভূমিকা রাখছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page