August 28, 2026, 12:09 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি শুরু

জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে ৩ দিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ সরকারি কেসি কলেজসহ জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্টানে এ কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষকরা।

সকালে সরকারি কেসি কলেজে ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষকরা। সেসময় তারা তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

সেসময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস আলী,  বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ ইসলাম, প্রদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আহসানুল করিব, কলেজ ইউনিটের সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে বিপাকে পড়ে দুর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। সকাল ৯ টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে অনেককে বসে থাকতে দেখা গেছে কলেজ প্রাঙ্গণে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি

আজকের বাংলা তারিখ



Our Like Page