August 28, 2026, 2:05 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘর ভাংচুর-লুটপাট

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ওই গ্রামের মনিরুল ও রাশেদের সমর্থক এবং আবুল বাশার আলমের সমর্থক ইব্রাহিম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে ৩০/৩৫ জন সংঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে হামলা করে। সে সময় বাড়িঘর ভাংচুরসহ ড্রেসিন টেবিলের ড্রয়ারে থাকা নগদ ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৪ টি গাভী গরু লুট করে নিয়ে যায়।

এছাড়াও পুলিশ এর সহযোগিতায় কিছু মালামাল স্থানান্তর করার সময় মালামাল গুলো কুপিয়ে ও ভেঙ্গে তছনছ করে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে সোমবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণকে হুকুমের আসামী করে সদর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন জানান, সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বাড়িঘর ভাংচুরের কথা শুনেছি। শুনামাত্র তার্থক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page