November 20, 2026, 8:26 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হামাস সরকার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিরে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিল। সেইসঙ্গে ইসরায়েলি হামলার কারণে ঘরছাড়া লোকেরাও সেখানে আশ্রয় নেয়।

টানা ১২ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে।

এতে উভয়পক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page