September 8, 2026, 9:50 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গাজায় হাসপাতালে হামলার দায় অস্বীকার করলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। বিষয়টি হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতালটিতে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ভয়াবহ হামলা হয়। অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন এ হামলায়। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। খবর বিবিসির।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, এ ঘটনার সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতার কথা ইসরায়েল স্পষ্টভাবে অস্বীকার করেছে।

গাজার হাসপাতালটিতে হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা।

প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন। এছাড়া, আরব নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য তার জর্ডানে যাওয়ার কথা ছিল। বৈঠক বাতিল হওয়ার কারণে এখন আর জর্ডানে যাচ্ছেন না তিনি।

শনিবার (৭ অক্টোবর) গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তারা বিদেশি নাগরিকসহ অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান। জবাবে গত ৭ অক্টোবর থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page