October 31, 2026, 6:43 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

যশোরের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালুকরা মনের বাড়িসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ (স্পেশালিস্ট) ডাক্তার দানিয়েল হুগ খিসহোল্ম, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক সুদীপ্ত চ্যাটার্জি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিভাগের রিজিওনাল অ্যাডভাইজার ডা. আন্দ্রেয়া বরুনি, দক্ষিণ এশিয় আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ডা. সাজিভা রানাওয়েরা প্রমুখ।

প্রতিনিধি দলে আরও ছিলেন যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ন্যাশনাল কনসালটেন্ট ডা. দীপংকর, যশোর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা (আইসিটি) ডা. অনুপম দাশ প্রমুখ।

প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page